spot_img
spot_img

নির্বাচন সামনে রেখে চোখ-কান খোলা রাখা হবে : দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘চোখ-কান খোলা রাখবে’। বিশেষ করে যারা সংসদ নির্বাচনে প্রার্থী হবেন, তাদের হলফনামার বিষয়টি নজরদারি করা হবে।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে বলেছেন। দুদক স্বচ্ছতার সঙ্গে সাধ্যমতো কাজ করে যাচ্ছে, এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে বলেও জানান মঈনউদ্দীন আবদুল্লাহ।

দুদক চেয়ারম্যান আরও বলেন, আদালতে দুর্নীতির মামলা প্রমাণে আগের বছরগুলোর তুলনায় আমরা অনেক এগিয়েছি। এফআরটি বা ফাইনাল রিপোর্ট কমেছে। মামলার সংখ্যা বাড়ছে।

সম্প্রতি আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ‘অর্থপাচার’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এমন কোনও তথ্য তাদের কাছে নেই, পেলে কাজ করবে দুদক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ