spot_img
spot_img

র‍্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, র‌্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে র‌্যাব ফোর্সেসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‍্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার ও পুনর্গঠনে সরকার কাজ করছে।

এসময়, র‍্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করার কথাও বলেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ