আফগানিস্তানের নাগরিকদের প্রবেশ ঠেকাতে তুরস্ক লাগোয়া সীমান্তে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করেছে গ্রিস।
শুক্রবার (২০ আগস্ট) দেশটির নাগরিক সুরক্ষামন্ত্রী মিচালিস ক্রিসোচোইডিস এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা অনভিপ্রেত ঘটনার জন্য অপেক্ষা করতে পারি না। আমাদের সীমানা সুরক্ষিত থাকবে।
এ বিষয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে ফোনালাপও হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের।
এরদোগান বলেছেন, আফগানিস্তান ত্যাগ করা মানুষের সংখ্যা বাড়ছে, যা আমাদের সবার জন্য কঠিন চ্যালেঞ্জের বিষয়।











