spot_img
spot_img

আফগানিস্তানে মার্কিনিদের পিটিয়েছে তালেবান যোদ্ধারা: আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর দেশটি ছাড়ার চেষ্টা করা মার্কিন নাগরিকদের তালেবান যোদ্ধারা পিটিয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

শুক্রবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবানের মার্কিন নাগরিকদের মারধরের ঘটনা অগ্রহণযোগ্য।

তবে তালেবানের নিয়ন্ত্রণাধীন কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথ থেকে মার্কিন নাগরিকদের কিভাবে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সৈন্য ও নাগরিকদের দেশে ফেরত নেওয়ার আশা প্রকাশ করেন লয়েড অস্টিন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ