spot_img

পুলিশ বাড়ি-বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ বাড়ি-বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মী ও পরিবারের তথ্য সংগ্রহ করছে।

তিনি বলেন, সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের পেশা, সন্তান, সম্পত্তির বিবরণসহ নানা তথ্য সংগ্রহ করছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পুলিশ বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার নামে হয়রানি করছে। দেশে বিরাজমান ভয়ের পরিস্থিতিকে তারা আরও আতঙ্কগ্রস্ত করে তুলছে।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় পুলিশ রাজনৈতিক কর্মীদের একজনের কাছ থেকে অন্যজনের তথ্য সংগ্রহে লিপ্ত রয়েছে। বিএনপি ও অঙ্গ-সংগঠনের কমিটির তালিকা সংগ্রহ করছে।

তিনি আরো বলেন, পুলিশের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সংবিধান, ফৌজদারি কার্যবিধি, পুলিশ আইন বা পুলিশ বিধি কিংবা অন্য কোনো আইনে সমর্থনযোগ্য নয়। পুলিশের এই প্রক্রিয়াটি সংবিধানের ৩১, ৩২ ও ৪৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ