spot_img
spot_img

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে উগ্র কট্টরপন্থিদের মাধ্যমে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শনিবার স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে একজন উগ্র ডানপন্থি কর্মী পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাই। বাকস্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ