spot_img
spot_img

নির্বাচনে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবো : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, প্রশাসনের পক্ষ থেকে সব নির্বাচনে সহযোগিতা করা হয়েছে। আমরা নির্বাচনে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবো।

রোববার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই প্রশাসনের তরফ থেকে সেভাবে সহযোগিতা করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান পরিস্কার।

তিনি আরও বলেন, নির্বাচনে সহযোগিতার জন্য আমাদের ঐতিহ্য ও অভিজ্ঞতা আছে। সেই ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ