spot_img
spot_img

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানিত : নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজকে যারা দেশে দুর্নীতির কথা বলে তারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। এরাই বিশ্ব দরবারে আমাদের কলঙ্কিত ও অসম্মানিত করেছিলো। শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সম্মানিত।

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ২৫ বছর আগের বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের তুলনা করার কোনো সুযোগ নেই।

আজ রবিবার (২২ জানুয়ারি) অস্ট্রেলিয়ার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কৃষিবিদ ইনস্টিটিউশন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও তার সহধর্মিণী ডা. সুলতানা শামিমা চৌধুরী রিতাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় দেশের মানুষের কথা ভাবতেন। তিনি ৭ কোটি বাঙালির মুক্তির জন্য মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি দেশের শিক্ষাব্যবস্থা উন্নত করার জন্য যতদিন বেঁচে ছিলেন কাজ করেছেন। তিনি কৃষি শিক্ষা ও কৃষি বিজ্ঞান শিক্ষায় দেশের মেধাবীদের আকৃষ্ট করে সম্মানিত করেছেন। যার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা কৃষি শিক্ষায় আগ্রহী হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশন অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ ড. আব্দুস সাদেকের স্বাগত ভাষণের মধ্যে দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ ইনস্টিটিউশন অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ হোসেন বিপু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ