শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

কথার বোমা মেরে সরকার উৎখাত করা যাবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) সবকিছু হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত। নির্বাচনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে, নির্বাচন বর্জন করেছে। আমি শুধু বলব, কালো পতাকা মিছিলের সঙ্গে কালো ব্যাজটাও ধারণ করতে। তাহলে ষোলকলা পূর্ণ হয়ে যাবে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ