বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইংল্যান্ডে গুরুতর শিশু নির্যাতন বেড়েছে ২০ শতাংশ : প্রতিবেদন

ইংল্যান্ডে বিগত বছরের শুরু থেকে গুরুতর শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে ২০ শতাংশ। গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশে শিশু মৃত্যুর হার ১৯ শতাংশ বেড়ে গেছে। গত এক বছরে ইংল্যান্ডে শিশু নির্যাতনের গুরুতর ঘটনা ঘটেছে ৫৩৬টি। আগের বছর এই সংখ্যা ছিল ৪৪৯টি।

পাঁচ বছর আগের তুলনায় ইংল্যান্ডে শিশু নির্যাতনের গুরুতর ঘটনা বেড়েছে ৪১ শতাংশ। গত বছর শিশু নির্যাতনের যে ঘটনা সামনে এসেছে, তার মধ্যে ৩৬ শতাংশের বয়স এক বছরের কম।

স্থানীয় সরকার (এলজিএ) বলছে, শিশু নির্যাতন বেড়ে যাওয়ার এই ঘটনা দুঃখজনক এবং বেশ উদ্বেগের। করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনে থেকে পরিবারের লোকজন মানসিকভাবেও চাপে ছিল। সে কারণে এ ধরনের ঘটনা বেড়েছে বলে মনে করছে তারা।

সূত্র: গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ