বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকাতে ভয়াবহ বন্যায় ২১ জনের মৃত্যু

আমেরিকার দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় ২১ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়ে একে প্রাথমিক সংখ্যা হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২১ আগস্ট) রাজ্যটিতে প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ের পর বন্যা দেখা দেয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৮ সেন্টিমিটারেরও বেশি। আবহাওয়াবিদরা এই ঝড় ও বন্যাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। গ্রামের রাস্তাঘাটসহ হাইওয়ে এবং ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

হামফ্রেইস কাউন্টির ওয়েভারলি শহরে ২০ জন মারা গেছে। কাউন্টির অন্য গ্রামীণ এলাকায় আরেক ব্যক্তি মারা গেছে। এছাড়া তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। কর্মীরা ঘরে ঘরে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ