spot_img

সরকার এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মৃত্যুর মাধ্যমে যে ইতিহাস রচনা করলো তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে। শাওন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনোদিনও বিস্মৃত হবে না। আওয়ামী সরকারের অন্যায়ের বিরুদ্ধে অসম সাহসী এ যুবদল নেতাকে দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলেই সরকার এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শাওন ঢামেকে মারা যাওয়ার পর এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি শহীদুল ইসলাম শাওনের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ