spot_img
spot_img

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ৩০ মার্চ: মাউশি সচিব

৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মুহাম্মাদ মাহবুব হোসেন।

আজ বুধবার (২৪ মার্চ) গণমাধ্যমকে তিনি একথা জানান।

সচিব বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত থাকলেও সেদিন শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে সেদিন স্কুল-কলেজ খোলা হবে না।

তিনি বলেন, বিষয়টি নিয়ে দুই একদিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। ৩০ মার্চ ছুটি ঘোষণা করে মাউশিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ