spot_img

ড. আহমদ আবদুল কাদের সহ গ্রেফতারকৃত সকল আলেম-উলামাকে মুক্তি দিতে হবে : ছাত্র মজলিস

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে আজ ইফতারের আগ মুহূর্তে ডিবি পরিচয়ে আগারগাঁও থেকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ড. আহমদ আবদুল কাদের সহ গ্রেফতারকৃত সকলকে নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ।

আজ (২৪ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন ও সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আহমদ আবদুল কাদেরকে সরকার আজ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিগত কয়েক দিনে লকডাউন দিয়ে আলেম উলামাদের উপর ক্র্যাকডাউন চালানো হচ্ছে। ইতিমধ্যে অসংখ্য আলেম উলামাকে গ্রেফতার করে সরকার নিজেদের অকল্যাণই ডেকে নিয়ে আসছে। পবিত্র রমজান মাসে তাদেরকে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। আলেম-উলামা ও দেশপ্রেমিক জনগণের উপর এভাবে মামলা ও গ্রেফতার নির্যাতন দেশের জন্য কোন শুভ ফল বয়ে আনবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দেশের আলেম-উলামাদের গ্রেফতার, নির্যাতন বন্ধ ও খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সহ গ্রেফতারকৃত সকলের নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে দেশপ্রেমিক তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ