spot_img

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে আমেরিকার ভূমিকা রয়েছে: চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, গত জানুয়ারি মাসে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল তাকে উপেক্ষা করছে আমেরিকা। রিপোর্টে বলা হয়েছিল, কোনো গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুঁজে পাওয়া যায় নি।

তিনি বলেন, এ ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে আমেরিকার নিজেরই ভূমিকা রয়েছে এবং চীনকে দোষারোপ করে আমেরিকা নিজেকে সে দায় থেকে মুক্ত করতে পারবে না।

সোমবার (২৩ আগস্ট) এসব কথা বলেন তিনি।

করোনার উৎপত্তির বিষয়ে অন্য দেশকে দোষারোপ করার জন্য আমেরিকার সমালোচনা করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অন্য দেশকে অভিযুক্ত না করে বরং নিজেদের দেশের জৈব-গবেষণাগারগুলোতে এর উৎপত্তির রহস্য খোঁজ করুন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর থেকে জানা যায়, মার্কিন অধ্যাপক ব্যারিক ১৯৯০ এর দিকে করোনাভাইরাসের গবেষণা শুরু করেন। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞরা কবে আমেরিকার নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি এবং ফোর্ট ডেইট্রিকে মার্কিন সামরিক বাহিনীর মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তদন্ত করবেন?

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ