রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তালেবানকে স্বীকৃতির বিষয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে জি-৭ জোট

দীর্ঘ ২০ বছর পর রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ১৫ আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণের মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ধারণা করা হচ্ছে, আগামী ৩১ আগস্টের পর সরকার গঠনের ঘোষণা দেবে তালেবান।

এমতাবস্থায় আজ মঙ্গলবার (২৪ আগস্ট) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭।

জানা গেছে, তালেবান সরকারকে স্বীকৃতি নাকি নিষেধাজ্ঞা দেওয়া হবে সেই প্রশ্নে ঐকমত্যে পৌঁছবেন জোটভুক্ত দেশগুলো।

এই জোটের সদস্যদেশগুলো হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ