spot_img

বাংলাদেশ আর তত্ত্বাবধায়ক সরকারে ফিরবে না : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আর কখনো তত্ত্বাবধায়ক সরকারে ফিরবে না ।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৯৪ টি পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামাত জোট ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তারা পুলিশের উপর আক্রমণ করছে। অগ্নি সন্ত্রাস চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ