হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জানিয়েছেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। গত কয়েকদিন যাবত অসুস্থ হয়ে তিনি নিজ বাড়িতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
হেফাজত মহাসচিব জানান, আজ বিকেল থেকে আমীরে হেফাজতের শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে।
আল্লামা নুরুল ইসলাম দেশবাসীর কাছে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।











