রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আল আমিন (৩৮) নামে একজন রোগী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, ২১ জুলাই খুমেক হাসপাতালে চলতি বছরের প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আল আমিন হচ্ছেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাসিন্দা আল আমিন বৃহস্পতিবার বেলা ১১টায় খুমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন। কৃত্রিম শ্বাসযন্ত্রের (ভেন্টিলেটর) মাধ্যমে তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে রাত ৮টায় তার মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ