spot_img

ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের সব প্রার্থী

ফেনী জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানসহ সকল সদস্য প্রার্থী। জেলায় চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়পত্র শুধু আওয়ামী লীগের একক প্রার্থীরাই জমা দিয়েছেন। জেলায় একক প্রার্থী ছাড়া আর কেউই জমা দেননি মনোনয়নপত্র।

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সদস্যরা হচ্ছেন ১নং ওয়ার্ড সৈয়দ সাইফুল ইসলাম (যুগ্ম সম্পাদক-ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ), ২নং ওয়ার্ডে কাজী ওমর ফারুক (সাধারণ সম্পাদক-ছাগলনাইয়া উপজেলা যুবলীগ), ৩নং ওয়ার্ডে আবু তালেব জেকব (যুগ্ম সম্পাদক-ফেনী জেলা যুবলীগ), ৪নং ওয়ার্ডে নুরুল আফছার আপন (সভাপতি-ফেনী সদর উপজেলা যুবলীগ), ৫নং ওয়ার্ডে খায়েজ আহাম্মদ (সভাপতি-দাগনভূঞা পৌর আওয়ামী লীগ), ৬নং ওয়ার্ডে আবদুর রহিম মানিক (সাধারণ সম্পাদক-সোনাগাজীর উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ)।

এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডে লায়লা জেসমিন বড়মনি (সাধারণ সম্পাদক-ফেনী জেলা মহিলা আওয়ামী লীগ) ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে শাহিদা আক্তার শেফালী (সদস্য-ফেনী জেলা মহিলা আওয়ামী লীগ)।

সকলের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহিদ উল্যাহ খোন্দকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ