মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমাদের ভাবার কিছু নেই। জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক, আমরা আশাবাদী, যেভাবে আমরা করোনা ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের পাশে ছিলাম এবং যেভাবে দেশে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ বিবেচনায় নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এক বছর আগে মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্য কোনো অমুক্তিযোদ্ধা থাকলে কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে স্থানীয়ভাবে তদন্ত করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।










