ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা গেছে, ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সংবাদ সম্মেলন চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টর দিকে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা আহত হয়েছেন। অপরদিকে অন্য গ্রুপের কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুম্মিতা বাড়ৈ আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ক্যাম্পাস থেকে বের না করা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে বলে জানিয়েছে একটি পক্ষ। আরেকটি পক্ষ শনিবারের ঘটনার ভুক্তভোগী পক্ষের অংশকে ক্যাম্পাস থেকে বহিষ্কারে দাবি জানিয়ে অবস্থান করছেন।










