গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে নতুনকরে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ২৭৫ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৪৯৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৬ হাজার ৭৬ জন।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আমেরিকায়। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৪৭ জন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৬৭১ জন।
এদিকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে বিশ্বে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৮৯৫ জনে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৯ হাজার ১৪৬ জন।












