spot_img
spot_img

খাদ্য ঘাটতির কোন আশঙ্কা নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরেও দেশে খাদ্য ঘাটতির কোন আশঙ্কা নেই।

বুধবার (২৫ জানুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। খবর বাসস।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে কোনও খাদ্য ঘাটতি নেই। গত অর্থবছরে দেশে ৩৮০ দশমিক ৪৮ লাখ মেট্রিক টন চাল এবং ১০ দশমিক ৮২ লাখ মেট্রিক টন গমসহ ৩৯১ দশমিক ৩০ লাখ খাদ্য শস্য উৎপাদিত হয়েছে।

এর আগে সকালে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে মন্ত্রী জানান, দেশে দুর্ভিক্ষ হবে না। হওয়ার কোনো চান্স নেই। যদি আল্লাহ নিজ হাতে গজব না ফেলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব চাল দিচ্ছি। ২৪ টাকা কেজিতে আটা দিচ্ছি। আমনের আগে খরা হবে বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সংগ্রহ ভালো হয়েছে। আমাদের এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুত। প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল সরকারি মজুতে। যা আগে কোনোদিন ছিল না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ