spot_img
spot_img

পাঠ্যবইয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে : ধর্ম প্রতিমন্ত্রী

পাঠ্যবইয়ে ধর্ম বিষয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, পাঠ্যবইয়ে ধর্মবিষয়ক অংশে ভুল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে। বিতর্কিত কিছু থাকলে বাদ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন অংশগ্রহণ করার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পাঠ্যবইয়ে ভুল নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আরেকটা কথা বলি ছোট্ট বিষয় নিয়ে, অনেক বেশি প্রচার-প্রচারণা করে সম্প্রতি নষ্ট করার প্রবণতা শুধু আজকে নয়, অতীতেও ছিল। সংসদ নির্বাচনের আগে এসব বেশি হয়। এর সবটা সত্য তাও নয়।

তিনি বলেন, আমরা আপনাদের কাছে একটা জিনিস আশা করি, ভালো কিছু বলার দরকার নেই, তবে ভুল-ত্রুটির বিষয়ে আমাদের জানালে সমাধান করার চেষ্টা করবো। পাশাপাশি এটাও বলি, দোষ-ত্রুটি যদি নাও থাকে, তাহলে এবারের হজ ভালো হয়েছে। এ শব্দটা আপনাদের কাছে আশা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ