spot_img
spot_img

নেদারল্যান্ডসে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের কোনো ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করেও এর প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি ও মুসলমানদের প্রতি বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায়।

সূত্র : বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ