spot_img
spot_img

ক্ষমতার অপপ্রয়োগ যেন না হয়: ডিসিদের রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা গড়ে তুলতে হবে। আশা করি, আপনারা কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার পার্থক্য সচেতনভাবে বজায় রাখবেন।

তিনি বলেন, জনগণের সেবা দেওয়া আপনাদের দায়িত্ব ও কর্তব্য, এটাকে দয়া বা অনুগ্রহ মনে করার কিছু নেই।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এর তৃতীয় দিনে ডিসিদের এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপ্রধান বলেন, নিজে দুর্নীতিমুক্ত থাকবেন, অন্যরাও যাতে দুর্নীতির সুযোগ না পায় এবং ক্ষমতার অপপ্রয়োগ যেন না হয় সেদিকেও খেয়াল রাখবেন।ন

রাষ্ট্রপতি হামিদ বলেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখে সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার, ব্যয় সংকোচন এবং সরকারের উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে আপনাদের আরও যত্নশীল হওয়ার অনুরোধ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ