spot_img
spot_img

আমেরিকায় শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আমেরিকায় একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) দেশটির আইডাহো অঙ্গরাজ্যের বইজি টাউন স্কয়ার মলে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান রায়ান লি জানান, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর এক ব্যক্তির সঙ্গে গোলাগুলি হয়। সে সময় গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মকর্তা। হামলাকারীও আহত হয়েছে। তাকে আহত অবস্থায় আটক রাখা হয়েছে। এ হামলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি কিংবা বিপদ হওয়ার আশঙ্কা নেই।

সংবাদমাধ্যম এএফপি জানায়, দুই তলাবিশিষ্ট বইজি টাউন স্কয়ার মলে ১৫০টির বেশি দোকান ও রেস্তোরাঁ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ