ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ‘হিন্দু বনাম হিন্দুত্ববাদী’ তত্ত্ব সামনে আনার পর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হলো।
গেল কয়েকদিনে বেশ কয়েক জায়গাতেই রাহুল বলে আসছিল ‘হিন্দু বনাম হিন্দুত্ববাদী’ তত্ত্ব। ওই বক্তব্যের জেরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে মামলা দিয়েছেন আসানসোলের আইনজীবী পীযূষকান্তি গোস্বামী।
পীযূষকান্তি অভিযোগ, গত ১২ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর রাহুল গান্ধী রাজস্থান এবং উত্তরপ্রদেশের দুটি জনসভায় হিন্দুত্ববাদীদের কথা উল্লেখ করে অবমাননাকর মন্তব্য করেছেন।
দেশের দুর্দশার জন্য হিন্দুত্ববাদীরাই দায়ি বলে উল্লেখ করে রাহুল গান্ধী জনসভায় বলেছেন, ক্ষমতার লোভে হিন্দুত্ববাদীরা সত্যকেও ভুলে যায়। হিন্দুরা ভালোবাসা ছড়ায় আর হিন্দুত্ববাদীরা বিদ্বেষ ছড়ায়।











