spot_img
spot_img

সুদানে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ; পুলিশের সাথে সংঘর্ষে আহত ১৭৮

সুদানে চলছে তুমুল বিক্ষোভ। এ পর্যন্ত সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে ৪৮ জন নিহত হয়েছেন বলে সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে। বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস দিয়ে হামলা করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করতে গেলে তাদের ওপর হামলা করে পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, গত ২৫ অক্টোবর অভ্যুত্থানের পর থেকে বড় বিক্ষোভের দশম দিনে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়েছে।

সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, শনিবারের বিক্ষোভে ১৭৮ জন আহত হয়েছে, যার মধ্যে আটজনের গুলি লেগেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ