spot_img

জনমত উপেক্ষা করে ইভিএমে ভোটের প্রচেষ্ঠা অনভিপ্রেত : নেজামে ইসলাম পার্টি

জনমত উপক্ষা করে ইভিএমে ভোটের প্রচেষ্ঠা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এই মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভি এম) এ ভোটের যে প্রক্রিয়া চলমান আছে তার পক্ষে জনমত নেই প্রায় সকল রাজনৈতিক দলও এটা চায় না। তবুও কার স্বার্থে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের এই আয়োজন তা জনমনে প্রশ্নের সৃষ্টি করছে।

নেতারা আরও বলেন, সচ্ছ ব্যালট পেপারে ভোট ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এর মাধ্যাম ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন কাম্য নয়, বলেও নেতৃদ্বয় দৃঢ়মত ব্যাক্ত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ