spot_img

পঞ্চগড়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ইসলামী আন্দোলনের শোক প্রকাশ

সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে অনেক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোকাহত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। সেইসাথে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরনের জন্য দাবি জানান তিনি।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আগে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। সাধারণ জনগণের যাত্রাপথে নিরাপত্তা বিধানে যে নিয়মনীতি আছে তা প্রয়োগে যেন কোনো অবহেলা না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ