spot_img
spot_img

করোনার ভয়ে আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের ভয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে আইসোলেশনে রাখা হয়েছে। তার ১৪ বছর বয়সী মেয়ের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেয়া হয়।

রোববার (২৬ ডিসেম্বর) তাকে আইসোলেশনে রাখা হয়।

জানা যায়, রোবাবার সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট দখলকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান।

বেনেটের অফিস থেকে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে। তবে সে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি ইহুদীদের এ শীর্ষ নেতার অফিস।

এদিকে ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১,১১৮ জন ইসরাইলি ওই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত খবর রয়েছে। প্রতি দুই দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ