spot_img
spot_img

লিবিয়ার সমুদ্র উপকূল থেকে উদ্ধার ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ

লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) ওই অভিবাসনপ্রত্যাশীদের দেহগুলো উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট।

জানা যায়, খোমস শহরের দুটি আলাদা এলাকা থেকে মিলেছে লাশগুলো। যার মাঝে রয়েছে দু’জন নারী এবং এক শিশু। স্থানীয় মর্গে রাখা হয়েছে মরদেহগুলো।

তাদের পরিচয় শনাক্তের পর নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে জাতিসংঘ এবং লিবীয় পুলিশের সহযোগিতা চেয়েছে রেড ক্রিসেন্ট। তাছাড়া জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা।

ভুক্তভোগীদের জবানবন্দি অনুসারে, নৌকাডুবির কারণে প্রাণ হারিয়েছেন হতভাগ্য অভিবাসনপ্রার্থীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ