spot_img
spot_img

ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় মৃত্যু

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার এক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

তার বয়স ছিল আশির ওপরে। এছাড়া বয়সের কারণে আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

এদিকে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যে, হাসপাতালে ভর্তির হার কম হওয়ায় এখনই নতুন করে লকডাউন বা আরও কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে না।

উল্লেখ্য, করোনার কারণে অস্ট্রেলিয়ায় নতুন প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় বিধি-নিষেধ দেওয়া হয়। অবশেষে কিছু অংশ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছিল সম্প্রতি। এমন সময়ে এই মৃত্যু চিন্তার কারণ হয়ে উঠেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ