spot_img
spot_img

২৪ ঘন্টায় দেশে করোনায় ১ জনের মৃত্যু; শনাক্ত ১০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১জনের মৃ্ত্যু হয়েছে। একই সময়ে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দুই হাজার ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ১৫৫টি নমুনা। প্রতি ১০০ জনে শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ এবং সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ