spot_img
spot_img

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের পাঁচ ছাত্র গ্রেফতার

রাজধানীর নিউ মার্কেটে সাম্প্রতিক সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেপ্তার হওয়া সবাই ঢাকা কলেজের ছাত্র।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তারকৃতরা হলেন, হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাইয়্যুম ও পলাশ, সমাজবিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল এবং ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ