spot_img

মাওলানা মুস্তাফিজুর রহমানের ইন্তেকালে মাওলানা ইসহাকের গভীর শোক

ইসলামী ঘরানার জনপ্রিয় উপস্থাপক মাওলানা মুস্তাফিজুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক।

সোমবার (২৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা মুস্তাফিজুর রহমানের মাগফিরাত কামনা করেন মাওলানা ইসহাক। তাঁকে শহীদের মর্যাদা দানের জন্য মহান আল্লাহর দরবারে দু‘আ করেন তিনি। মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন মাওলানা ইসহাক।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন মাওলানা মুস্তাফিজুর রহমান। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মুস্তাফিজুর রহমান ইনসাফের সাবেক সংবাদ উপস্থাপক। এছাড়াও দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান উপস্থাপক ছিলেন। তিনি রেডিও ধনিতে ‘আহকামুল জুমা’ ও রেডিও একাত্তরে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর মূলক অনুষ্ঠান ‘ইসলাম ও আমরা’ -এর সঞ্চালনা করতেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ