spot_img
spot_img

করোনায় রাজশাহী মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত সাতজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছে।

রবিবার (২৭ ‍জুন) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা: সাইফুল ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও নওগাঁর একজন ও নাটোরের একজন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে রাজশাহীর তিনজন ও চাঁপাইনবাবগঞ্জের চারজন।

অন্যদিকে উপসর্গে মারা গেছে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ