spot_img

মগবাজারের বিস্ফোরণের দায় সরকারকে নিতে হবে: সংসদে এমপি হারুন

রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ যে বিস্ফেরণের ঘটনাটি ঘটেছে, এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছুদিন আগে গত বছর নারায়ণগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় প্রায় ৪০ জনের অধিক মানুষ মারা গেছেন। অনেকে আহত হয়েছিলেন, যাদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। তারপর গতকালকে রাজধানীর মগবাজারের মত ব্যস্ততম জায়গায় যে ঘটনাটি ঘটেছে এর দায় সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, এখানে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী নাই। বিদ্যুৎ ও জ্বালানী বিভাগের যারা এই ট্রান্সফরমার এর দায়িত্বে আছেন সেগুলোর সেফটি আছে কিনা সেটা লক্ষ্য রাখা দরকার ছিলো। কারণ এখন যত্রতত্র এখানে সেখানে রেস্টুরেন্ট গড়ে উঠছে। আমরা বিভিন্ন দেশে ঘুরে দেখি লেখা আছে সেফটি ফাস্ট। কিন্তু বাংলাদেশের কি অবস্থা? আজকে বিদ্যুৎ এর ট্রান্সফরমার বিস্ফোরণে মানুষের মৃত্যু হচ্ছে। বিদ্যুৎ এর তার ছিঁড়ে পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। আজকে বিদ্যুৎ বিভাগের মাননীয় মন্ত্রী এখানে নেই। তাদেরকে তো জবাবদিহিতার আওতায় আসতে হবে।

এমপি হারুনুর রশিদ বলেন, রাজধানীর মত জায়গায় যদি আজকে এরকম একটা ঘটনা ঘটে সেখানে কতগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর দায় কে নিবে? প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো এই বিভাগকে কঠোরভাবে নির্দেশ দিতে হবে। ঢাকা শহরে বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় যারা বিদ্যুৎ লাইন নির্মান করেছে তার সেফটি নিশ্চিত করতে হবে। তারপর বেআইনি গ্যাস ও বিদ্যুৎ যারা সরবারহ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে মানুষ মরবেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ