spot_img
spot_imgspot_img

আমার কাছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মেসেজ বেশি আছে: শিক্ষামন্ত্রী

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার থেকে বন্ধ রাখার মেসেজ বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সব প্রচেষ্টা আছে। যেকোনো সময় চাইলে খুলে দেওয়া যায়।

তিনি বলেন, যারা আন্দোলন করে যাচ্ছেন খুলে দেওয়ার জন্য, তাদের মধ্যে সবার মতামত প্রতিফলিত হয় না। অনেক অভিভাবক সেখানে কথা বলতে পারেন না। আমার কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার থেকে বন্ধ থাকার মেসেজ বেশি আছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশের নাগরিক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে ঝুঁকি নেওয়া হবে না বলেও জানান দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, অবস্থা অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা ঝুঁকি নেব না।

তিনি বলেন, আমরা অনলাইন শিক্ষাব্যবস্থা চালু রেখেছি। যদিও তার সীমাবদ্ধতা আছে, প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এখন আমরা একটা যুদ্ধের মধ্যে আছি।

দীপু মনি বলেন, আমাদের কাছে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্ব দিয়েই আমরা প্রায় এক বছর দুই মাসের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছি। কিন্ত জাতীয় শিক্ষাকার্যক্রম বন্ধ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ