spot_img
spot_img

‘জঘন্য’ বলে তৃতীয় লিঙ্গের মানুষদের কটাক্ষ করলেন চেক প্রেসিডেন্ট

তৃতীয় লিঙ্গের মানুষদের ‘জঘন্য’ বলে কটাক্ষ করেছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান।

রবিবার (২৭ জুন) সিএনএনের সংযোগী প্রতিষ্ঠান সিএনএন প্রাইমা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাঙ্গেরির নতুন আইন নিয়ে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হাঙ্গেরির ওই আইনে শিশুদের সমকামিতা ও লিঙ্গ পুনর্নির্ধারণ সংক্রান্ত কোনো শিক্ষা সামগ্রী দেওয়া বা এ সংক্রান্ত কোনো অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অন্য দেশগুলো এই আইনের সমালোচনা করেছে।

এ ব্যাপারে মিলোস জেমান বলেন, কোনো ইইউ সদস্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গুরুতর রাজনৈতিক ভুল হলেও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সাথে একমত হওয়ার কোনো কারণ দেখছি না।

মিলোস জেমান আরও বলেন, এইসব গে, লেসবিয়ান কিংবা অন্যরকম মানুষদের আমি কিছুটা বুঝতে পারি। কিন্তু এই তৃতীয় লিঙ্গের মানুষদের আমি একদম বুঝতে পারি না। এ সময় তৃতীয় লিঙ্গের মানুষদের ‘জঘন্য’ বলে অভিহিত করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ