spot_img
spot_img

মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, তা ছেড়ে আমরা কোথাও যাব না: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, মধ্যপ্রাচ্য ছেড়ে আমরা কোথাও যাব না বলে মন্তব্য করেছেন ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

মঙ্গলবার (২৯ জুন) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরাইলি দূতাবাস উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, ইসরাইল প্রতিবেশী দেশের সঙ্গে ‘শান্তি’ চায়, সকল প্রতিবেশী দেশের সঙ্গে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করে আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের বাড়ি, এটা ছেড়ে আমরা অন্য কোথাও যাব না। আমরা মধ্যপ্রাচ্যেই থাকব।

আরব নিউজের খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশে ইহুদিবাদী রাষ্ট্রটির এটিই ‘প্রথম দূতাবাস’।

গত বছরের আগস্টে তথাকথিত সম্পর্ক স্বাভাবিকরণের নামে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান মরক্কো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে ওই চুক্তি হয়। এই চুক্তির পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ফিলিস্তিনসহ গোটা মুসলিম বিশ্ব। ফিলিস্তিনি মুসলিমরা দুঃখ প্রকাশ করে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা মানে আমাদের পিঠে ছুরি মারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ