spot_img

গণতান্ত্রিক আন্দোলনে বাধা আসবেই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা আসবেই; তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের কর্মসূচিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিরোধ করব।

বিএনপির এ নেতা বলেন, আমরা এখন যেসব দাবিতে আন্দোলন করছি, এগুলো বিএনপির দাবি বললে ভুল হবে। কারণ এসব দাবি জনগণের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে প্রতিটা পরিবারের নাভিশ্বাস। আয়ের সঙ্গে তাদের ব্যয়ের তাল মিলানোর কোনো সঙ্গতি নেই। দিন দিন মানুষের ব্যয় বৃদ্ধি পাচ্ছে; উল্টোদিকে আয় হ্রাস পাচ্ছে। এ কষাঘাত থেকে মানুষ মুক্তি চায়।

তিনি বলেন, জনগণের মৌলিক সমস্যার সমাধান না করে শুধু টিয়ার গ্যাস-গুলি ইত্যাদি দিয়ে কখনও আন্দোলন ব্যর্থ করা যায়নি। আমাদের চলমান আন্দোলনও বন্ধ করা যাবে না।

বিএনপির চলমান কর্মসূচি জনগণই সফল করবে- এ কথা উল্লেখে করে গয়েশ্বর বলেন, সরকারের কাছে সহযোগিতা চেয়ে কোনো লাভ নেই। পথে পথে বাধা আসবেই, বাধা এসেছে, সামনেও আসবে। বাধা অতিক্রম করেই মানুষ অধিকার আদায়ে পথে নেমে আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ