spot_img

দেশের উন্নয়নের পাশাপাশি শান্তি শৃঙ্খলাও ভালো রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন কীভাবে হচ্ছে আপনারা সেটি স্বচক্ষে দেখছেন। দেশের উন্নয়ন অব্যাহত হওয়ার পাশাপাশি, শান্তি শৃঙ্খলাও ভালো রয়েছে। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে ষড়যন্ত্রকারীরা।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই ধর্মের নামে দেশে অপরাজনীতি করছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ওই অপশক্তির বিরুদ্ধে আমাদের আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ১০ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ