ইনসাফ | শেখ আশরাফুল ইসলাম
ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামি বইমেলা উপলক্ষ্যে দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফের আয়োজনে আড্ডালাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে এ আড্ডালাপ অনুষ্ঠিত হয়।
ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়্যেদ মাহফুজ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম, লেখক ও প্রকাশকগণ উপস্থিত থেকে ইসলামি বই মেলা নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, ইতোমধ্যে ইসলামি সাহিত্যের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর হওয়া প্রত্যেকের জন্য খুবই জরুরি।
বক্তারা বলেন, সময়টা এখন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে পাকাপোক্ত একটা অবস্থান তৈরি করার। এসময়ে অনৈক্য আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারে।
ইনসাফের সম্পাদক ও প্রকাশক সাইয়্যেদ মাহফুজ খন্দকারের কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা আরও বলেন, ইনসাফের এমন উদ্যোগ এই বইমেলাকে আরও প্রাণবন্ত করতে ভূমিকা রেখেছে।
আড্ডালাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েখ মুফতী উসমান গনি, ড.মুফতী জাকারিয়া নুর, লেখক ও গবেষক জিয়াউল হক, মুফতী হাবিবুর রহমান মিসবাহ, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি ইমরানুল বারী সিরাজী, শেখ ফজলুল করিম মারুফ, মুফতী নিয়ামতুল্লাহ আমিন, মুফতী আব্দুর রহিম সাঈদ, মুফতি কাওসার বাঙালি, মাওলানা সানা উল্লাহ, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, ইমতিয়াজ উদ্দিন সাব্বির, মাওলানা ওমর ফারুক সাহিল, মাওলানা মহিউদ্দিন হাসান (খান সাহেব), ইরফান বিন রফিক মাহদী, ও নোমান যশোরী প্রমুখ।












