spot_img
spot_img

বিশ্বে মহামারি করোনায় আরও ৬ হাজারের বেশি মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫২৩ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ২ হাজার বেশি। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৩০ হাজার ৩১৪ জনে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮ হাজার ৮১০ জন। যা আগের দিনের চেয়ে ৫ লক্ষাধিক বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২৮১ জনে।

এদিকে একই সময়ে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৯৯ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯২২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ