spot_img
spot_img

বিশ্বের অস্বাস্থ্যকর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজ প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৬৩। একই সময়ে আজ অস্বাস্থ্যকর শহরের তালিকায় ঢাকার পরেই আছে পাকিস্তানের লাহোর (১৯০)।

একিউআই স্কোরে সোমবার সকাল সাড়ে ৮টায় তৃতীয় স্থানে কাজাখস্তানের আস্তানা (১৮৯)। ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। চীনের উহান আছে পঞ্চম স্থানে, স্কোর ১৮১। এরপরই আছে ভারতের মুম্বাই (১৭০) ও নেপালের কাঠমান্ডু (১৬৫)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ