spot_img
spot_img

শেখ হাসিনার সরকার ইতিহাসের শ্রেষ্ঠ সরকার : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিএনপি কখনোই দেশের মানুষের কথা ভাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মানুষের কথা ভাবেন। তিনি ভূমিহীন মানুষকে ঘর উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সরকার।

আজ সোমবার (৩০ জানুয়ারি) শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন উপমন্ত্রী।

এনামুল হক শামীম বলেন, ‘আমাদের সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরপুর, যা একসময় মানুষ কল্পনা করতে পারেনি।

এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে, বিগত ৪০ বছরের ইতিহাসে তা কেউ করে দেখাতে পারনি। এ ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে। উন্নয়ন চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে।

উপমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি অনেক ষড়যন্ত্র ও প্রতিকূল অবস্থার মধ্যেও দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারবাহিকতা টিকিয়ে রেখেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ