spot_img

রাশিয়ার রেড লাইন অতিক্রমের বিষয়ে আবারও মস্কোর হুঁশিয়ারি

কৃষ্ণসাগরে রাশিয়ার পানিসীমার কাছে যেকোনও ধরনের উসকানিমূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।

ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, কৃষ্ণসাগরে যেকোনও উসকানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেডলাইন অতিক্রমের শামিল। এই ‘ঝুঁকিপূর্ণ পরীক্ষা’র ফলে আঞ্চলিক পরিস্থিতি আরও বেশি উত্তেজনাকর হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারের অনুপ্রবেশের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার রেডলাইন অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গত বুধবার রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘ডিফেন্ডারের’ রুশ পানিসীমা অতিক্রমের প্রচেষ্টা থামিয়ে দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ